Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঈদের বর্জ্য অপসারণ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে: ডিএসসিসি প্রশাসক
জাতীয়

ঈদের বর্জ্য অপসারণ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে: ডিএসসিসি প্রশাসক

By Mynul Islam NadimMay 29, 20262 Mins Read

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ঈদের প্রথম দিনে প্রায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানান, অবশিষ্ট বর্জ্যও দ্রুত সময়ের মধ্যে অপসারণে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।

শতভাগ

Advertisement

বৃহস্পতিবার রাতে নগর ভবনের শীতলক্ষ্যা হলে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

প্রশাসক বলেন, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ইতোমধ্যে ৭১টি ওয়ার্ড শতভাগ বর্জ্যমুক্ত করা হয়েছে। বাকি চারটি ওয়ার্ডের প্রায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে এবং দ্রুতই সেখানকার অবশিষ্ট বর্জ্যও সরিয়ে ফেলা হবে।

তিনি আরও জানান, ঈদের প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করা হয়েছিল। কার্যক্রম উদ্বোধনের সময়ই রাত ৯টার মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিএসসিসি এলাকায় ঈদের প্রথম দিনে মোট ১ লাখ ১৮ হাজার ৭৮৯টি পশু কোরবানি করা হয়েছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত ১২ হাজার ৬৮৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

চলমান কার্যক্রম অব্যাহত থাকায় রাত ১২টার মধ্যে অপসারিত বর্জ্যের পরিমাণ ১৮ হাজার টন ছাড়িয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়া সিটি করপোরেশন এলাকার অস্থায়ী পশুর হাটগুলোর প্রায় ৬৫ শতাংশ বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হয়েছে বলে জানান প্রশাসক।

পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মো. আবদুস সালাম। পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গঠনে ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
শতভাগ
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

June 26, 2026
মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

June 26, 2026
minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

June 26, 2026

Latest News

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুরে নিহত সেনাদের নাম জানাল ভারত

earthquakes

ঢাকায় সাত মাত্রার ভূমিকম্পে ৩ থেকে ৪ লাখ প্রাণহানির শঙ্কা!

Current

প্রিপেইড বিদ্যুৎ মিটারের টোকেন হালনাগাদের আহ্বান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa