পবিত্র ঈদুল ফিতরে গণপরিবহন সংকট এবং বাড়তি ভোগান্তি এড়াতে ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুবিধার্থে ঈদের ছুটি এক দিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বুধবার (৪ মার্চ) পাঠানো এক বিবৃতিতে বলেন, আসন্ন ঈদে প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ছাড়বে। সংক্ষিপ্ত সময়ে এতবেশী মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে নিশ্চিত করা কঠিন। ফলে যাত্রীরা অতিরিক্ত ভাড়া ও অসহনীয় দুর্ভোগের শিকার হন।
তিনি আরও বলেন, এবারের ঈদে সরকারি ছুটি ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ৯ দিন নির্ধারিত হয়েছে। সরকার যদি ১৮ মার্চ একদিনের ছুটি নির্বাহী আদেশে বাড়ানো গেলে, ঘরমুখো মানুষ ধাপে ধাপে গ্রামের বাড়ি পৌঁছাতে পারবে। এতে মানুষের ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা কমবে এবং স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সমিতির দাবি, এক দিনের ছুটি বৃদ্ধির মাধ্যমে ঈদের যাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করা সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


