জুমবাংলা ডেস্ক : মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, এ বছরের রমজান ৩০ দিন ধরা হয়েছে। ৮ ও ৯ এপ্রিল অফিস খোলা থাকছে। তবে কেউ চাইলে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

eid suti

Advertisement

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার। সে হিসেবে ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা ৫ দিন ছুটি থাকবে। এর আগে, ৭ এপ্রিল শবে কদরের ছুটি রয়েছে। শবে কদরের ছুটির পর ৮ ও ৯ এপ্রিল দুইদিন অফিস খোলা।

১১ এপ্রিল ঈদ হলে বাড়ি যেতে মাত্র একদিন (১০ এপ্রিল) সময় পাওয়া যাবে। এর মধ্য দিয়ে এখন ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

জাহ্নবীর প্রেমিককে নিয়ে মুখ খুললেন বাবা বনি কাপূর

ঈদের আগে ৯ এপ্রিল ছুটি ঘোষণার যে প্রস্তাব সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি করেছিল তার অনুমোদন দেয়নি মন্ত্রিপরিষদ। ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল সরকারি অফিস-আদালত খোলা থাকবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.