Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঈদযাত্রা নিরাপদ করতে কী কী ব্যবস্থা নেয়া হয়েছে, সংসদে জানালেন সড়কমন্ত্রী
জাতীয়

ঈদযাত্রা নিরাপদ করতে কী কী ব্যবস্থা নেয়া হয়েছে, সংসদে জানালেন সড়কমন্ত্রী

By Shamim RezaApril 26, 20263 Mins Read

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে মহাসড়কে যানবাহন ও যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সমন্বিত নজরদারি ও আইন প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Sangsad

Advertisement

রবিবার (২৬ এপ্রিল) সংসদে কুমিল্লা-৯ আসনের সরকারি দলের সংসদ সদস্য (এমপি) মো. আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, ঈদের সময় যানবাহনের চাপ অনেক বেড়ে যায়। আর তাই দুর্ভাগ্যজনকভাবে কিছু ফিটনেসবিহীন যানও ওই সময় মহাসড়কে চলাচল করে, যা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণ হয়। আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমন্বিত ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে মোকাবিলা করছি।

মন্ত্রী জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর দফতরে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে, যেখানে বিআরটিএ, সড়ক ও জনপথ অধিদফতর (আরএইচডি), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড একসঙ্গে কাজ করছে।

তিনি আরও বলেন, এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসিটিভি ও টেলিভিশন ফিডের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে এবং দেশের গুরুত্বপূর্ণ মোড়, সংযোগস্থল ও যানজটপ্রবণ এলাকাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনায় দ্রুত সাড়া দিতে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে তাৎক্ষণিক সমন্বয় করা হচ্ছে। দুর্ঘটনা ঘটলে দ্রুত ক্ষতিগ্রস্ত যান সরিয়ে নেওয়া এবং আহতদের জন্য জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ঈদের সময়ে ২৪ ঘণ্টা নজরদারি কার্যক্রম চালু রয়েছে এবং জেলা পর্যায়ে সড়ক নিরাপত্তা কমিটির সভা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। বিআরটিএ, পুলিশ ও জেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

দীর্ঘমেয়াদি উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, সড়ক ও জনপথ অধিদফতর জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়কগুলোকে নিরাপদ করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। মহাসড়কগুলো চার লেনে উন্নীত করা হচ্ছে এবং ধীরগতির যানবাহন পৃথক রাখতে সার্ভিস লেন নির্মাণ করা হচ্ছে। ব্যস্ত মোড় ও রেলক্রসিংয়ে ওভারপাস, আন্ডারপাস ও রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হচ্ছে।’

বিদ্যমান সড়ক ও চলমান প্রকল্পে নিরাপত্তা মান নিশ্চিত করতে নিয়মিত রোড সেফটি অডিট করা হচ্ছে। জ্যামিতিক নকশার কারিগরি যাচাই জোরদার করা হয়েছে এবং নকশা নির্দেশিকা হালনাগাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

স্মার্ট প্রযুক্তি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, কোরিয়ার সহায়তায় কোইকা’র মাধ্যমে জাতীয় মহাসড়কে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস) পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে যানবাহনের চলাচল রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যায়, ফলে অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং, যানজট ও দুর্ঘটনা দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

তিনি জানান, বিশ্বব্যাংকের সহায়তায় ৩৬০ মিলিয়ন ডলারের ‘বাংলাদেশ রোড সেফটি প্রোগ্রাম (বিআরএসপি)’ বাস্তবায়নাধীন রয়েছে। এ কর্মসূচির আওতায় রোড সেফটি সেল, আধুনিক দুর্ঘটনা ডেটা সেন্টার, ডিজিটাল আইন প্রয়োগ ব্যবস্থা, যানবাহন পরিদর্শন কেন্দ্র, চালক প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং দুর্ঘটনা-পরবর্তী সেবা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। টেকসই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা, গবেষণা ও সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহারকারীদের সুরক্ষায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পাঞ্চলের কাছে, ফুটওভারব্রিজ, উঁচু পথচারী পারাপার এবং সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, মহাসড়ক পুলিশের তথ্য ও গবেষণার ভিত্তিতে চিহ্নিত দুর্ঘটনাপ্রবণ ‘ব্ল্যাক স্পট’গুলো পর্যায়ক্রমে উন্নয়ন করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রংপুর ও ঢাকা-খুলনা মহাসড়কের চারটি স্থানে— কুমিল্লা, হবিগঞ্জ, সিরাজগঞ্জ ও মাগুরায় পণ্যবাহী যানবাহনের চালকদের জন্য আধুনিক বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিশ্রামাগারগুলো চালকদের ক্লান্তি কমাতে সহায়তা করবে, ফলে দুর্ঘটনা হ্রাস পাবে। এছাড়া অতিরিক্ত পণ্যবহন রোধে গুরুত্বপূর্ণ স্থানে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যা সড়কের ক্ষতি কমাবে এবং নিরাপত্তা বাড়াবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

মন্ত্রী বলেন, সমন্বিত এসব উদ্যোগের মাধ্যমে দেশের সকল নাগরিকের জন্য নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও কার্যকর সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা আমাদের লক্ষ্য। সূত্র বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa