Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঈদযাত্রায় মহাসড়কে যানজটের শঙ্কা
জাতীয় স্লাইডার

ঈদযাত্রায় মহাসড়কে যানজটের শঙ্কা

By Shamim RezaMarch 12, 20262 Mins Read

প্রতিবার ঈদে যাত্রী ও যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় বিভিন্ন রুটে তীব্র যানজট তৈরি হয়। বিশেষ করে রাজধানী ছাড়ার পথে গাবতলী, টঙ্গী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কাঁচপুর এবং হানিফ ফ্লাইওভারে দূরপাল্লার গাড়িগুলো অনেক সময় আটকে থাকে। এতে সড়কে বিশৃঙ্খলায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ঈদযাত্রায় মহাসড়ক

Advertisement

প্রতিবছরের মতো এবারও ঈদযাত্রায় মহাসড়কে বাড়িমুখী মানুষের চাপ বাড়তে পারে। চালকরা বলছেন, চট্টগ্রাম, বরিশাল, যশোর, খুলনা ও বাগেরহাট রুটে যান চলাচল স্বাভাবিক থাকলেও এবার সিলেট ও উত্তরের অন্যান্য এলাকার যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়তে পারেন।

তবে মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে পুলিশের চাঁদা আদায় করা, ফিটনেস পরীক্ষা ও ড্রাইভিং লাইসেন্স যাচাই-এসব কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা যানজটের অন্যতম কারণ বলে অভিযোগ চালকদের। তারা বলছেন, সিগন্যাল দিলে গাড়ি সাইড করতে হয়, কাগজপত্র দেখাতে হয়। যমুনা ব্রিজ পার হওয়ার সময়ও নানা স্থানে গাড়ি থামানো হয়। গোলচত্বর বা এলেঙ্গার সাইডে গিয়ে আবার থামতে হয়। এখন পুলিশের চাঁদাবাজি বাংলাদেশে অনেক বেড়ে গেছে।

যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সড়ক ঠিকমতো রক্ষণাবেক্ষণ এবং যান চলাচল ত্রুটিমুক্ত রাখার পাশাপাশি সরকার যদি কৌশলী পদক্ষেপ নেয়, তাহলে এবারও ঈদে যানজট এড়ানো সম্ভব।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. শামসুল হক বলেন, নতুন যেসব জায়গায় উন্নয়নজনিত বটলনেক হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো আগে থেকে চিহ্নিত করে সুন্দরভাবে একটি মেইনটেনেবল রাস্তা তৈরি করা যেতে পারে।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, শুধু যানজট নয়, নিরাপত্তার চ্যালেঞ্জটিও মোকাবিলা করতে হবে। সরকার যদি কৌশলী হয় এবং ঈদের ছুটিকে কিছুটা বাড়ায়, তাহলে মানুষ ধাপে ধাপে গণপরিবহন ব্যবহার করতে পারবে, ফলে সড়কে চাপ কমবে।

সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। তিনি জানান, সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত, তারা সবাই সতর্ক আছে। মন্ত্রণালয় থেকে মনিটরিং চলছে, মোবাইল কোর্ট আছে, হাইওয়ে পুলিশও তৎপর রয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এছাড়া পোশাক শিল্পের শ্রমিকদের যাতায়াত সহজ করতে গাজীপুরসহ একাধিক এলাকায় বিআরটিসি বাসের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa