এসময় আহত একজনকে রংপুর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। ঈদের ছুটিতে বাড়ি ফিরতে সকালে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে পাটগ্রাম থেকে গ্রামের বাড়ির দিকে রওনা দেন তিনি।
তবে পাটগ্রামের মির্জারকোট এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শরিফুলের স্ত্রী মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শরিফুল ও তার এক সন্তানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহত অপর শিশুকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তদন্ত চলছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


