পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেলের বিশেষ চলাচল সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ছুটির দিনগুলোয় উত্তরা উত্তর থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে। তবে ঈদের দিন মেট্রো বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Tran

Advertisement

এতে বলা হয়েছে, ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেনটি সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রীদের নিয়ে ছেড়ে যাবে। অন্য দিকে উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।

ছুটিকালীন সময়ে দুই ট্রেনের মধ্যবর্তী সময় বা হেডওয়ে যাত্রীচাপের ওপর ভিত্তি করে সর্বনিম্ন ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই বিশেষ সূচিতে প্রতিদিন লাইনে ৭টি ট্রেন সেটের মাধ্যমে আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে, তবে যাত্রীদের ভিড় বিবেচনা করে ট্রিপ সংখ্যা কম বা বেশি হতে পারে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঈদের ছুটির দিনগুলোতে সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত স্টেশনে সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে এবং এমআরটি বা র‍্যাপিড পাস টপআপের সুবিধাও চালু থাকবে। তবে শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ২টা ৪৫ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ৫ মিনিটে টিকিট বিক্রি শুরু হবে। প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের কাউন্টার ও ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.