সামনে ঈদ, তবুও ঊর্ধ্বমুখী মাছের বাজার। গত সপ্তাহের তুলনায় সব ধরনের মাছের দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা করে। তবে আগের দামেই বিক্রি হচ্ছে খাশি ও গরুর মাংস। দাম কমেছে মুরগিরও। এদিকে, বিভিন্ন ধরনের সুগন্ধি চাল বাড়তি দামে বিক্রি হলেও, গতবছরের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে মসলাপাতি।

সপ্তাহ ঘুরলেই কোরবানির ঈদ। রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। সাপ্তাহিক ছুটির দিনে ঈদের বাজার করতে আসছেন অনেকেই। কিনছেন সুগন্ধি চাল, সেমাই, মসলাসহ নিত্যপণ্য।
বেচাকেনা কিছুটা কম মাছের বাজারে। তারপরও সপ্তাহের ব্যবধানে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ।
কোরবানির ঈদ সামনে, তাই দাম কমেছে মুরগির। নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে খাসি ও গরুর মাংস।
এবারের ঈদে স্বস্তি মসলার বাজারে। গতবছরের তুলনায় কম দামে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের মসলা। তবে সুগন্ধি চাল ও আমদানি পণ্যগুলো আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
গুড়ো দুধ, ভোজ্যতেলসহ কিছু নিত্যপণ্যের দাম বাড়ার অভিযোগ ক্রেতাদের। নিয়মিত বাজার মনিটরিং এর জন্য তাগিদ দিয়েছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



