মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। চাঁদের গতিপথ ও জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মধ্যপ্রাচ্য ও আরবের পূর্বাভাস
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের বরাত দিয়ে ‘গালফ নিউজ’ জানিয়েছে, ২০২৬ সালের ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে।
এর পরদিন অর্থাৎ ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, মিশরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, হিজরি ১৪৪৭ সালের জিলহজ মাসের প্রথম দিন শুরু হতে পারে ১৮ মে (সোমবার)।
বাংলাদেশে কবে হতে পারে কোরবানি ঈদ?
ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার প্রথা অনুযায়ী, বাংলাদেশে সাধারণত সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ পালিত হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সেই হিসেবে বাংলাদেশে ২০২৬ সালের ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর, যা জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


