পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদের তারিখ নির্ধারণে আগামীকাল সোমবার (১৮ মে) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আজ রবিবার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশন-এর জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম-এ অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। এ জন্য কয়েকটি নির্দিষ্ট টেলিফোন নম্বরও প্রকাশ করা হয়েছে।
চাঁদ দেখার তথ্য জানানোর জন্য দেওয়া নম্বরগুলো হলো— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।
এছাড়া, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবহিত করার জন্যও অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ মাসের শুরু এবং দেশে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



