পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ত্যাগের মহিমা, তাকওয়ার দিকনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও মুসলিম উম্মাহর মাঝে হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র মুহূর্তে তিনি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদ মোবারক জানান এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
তিনি আরও লেখেন, ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করছে। ইসলামের এই মহিমান্বিত উৎসব শুধু আনন্দের নয়; এটি স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মসমর্পণ ও ত্যাগের চিরন্তন বার্তা বহন করে। হজরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য ও সর্বোচ্চ আত্মত্যাগের উদাহরণ এই দিনকে মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
তারেক রহমান লেখেন, পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন সবার ত্যাগ কবুল করেন। দেশের মানুষের পাশাপাশি সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করেন তিনি। একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির জন্যও তিনি দোয়া করেন।
সবশেষে তিনি লেখেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ যেন আমাদের কোরবানি ও ইবাদত কবুল করেন এবং তাঁর রহমত ও বরকতে মানুষের জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



