ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান আবারও বড়পর্দায় সাবিলা নূরের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। নতুন সিনেমা ‘রকস্টার’-এ সাবিলা নূর চূড়ান্ত নায়িকা হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রের খবর অনুযায়ী, শুরুতে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে ঝুঁকি নেওয়া হয়নি। তাই শেষ মুহূর্তে গত বুধবারই সাবিলাকে চূড়ান্ত করা হয়। এর আগে শাকিব খানের সঙ্গে সাবিলা নূর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছিলেন। এবার ‘রকস্টার’-এ তারা দ্বিতীয়বার জুটি বেঁধে দর্শকের সামনে আসবেন।
সিনেমাটি হবে সম্পূর্ণ রোমান্টিক মিউজিক্যাল ঘরানার, যেখানে বিশেষ অ্যাকশন থাকবে না। শুটিং শুরু হবে ২২ মার্চ থেকে মালয়েশিয়ায় এবং চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ঢাকায় শুটিং হবে ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত।
আজমান রুশো পরিচালিত সিনেমায় শাকিব খান, সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা সহ আরও অনেকে অভিনয় করবেন। সবকিছু ঠিক থাকলে ‘রকস্টার’ মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


