প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১২টি সিটি করপোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপহার হিসেবে পাঁচ হাজার টাকা করে প্রদান করেছেন।

উপহার

Advertisement

রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে তিনটায় সংসদ সচিবালয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকদের হাতে এই চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতরের আনন্দে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শনের উদ্দেশ্যে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখার কাজে পরিচ্ছন্নতাকর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এই উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।

রুমন আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীর এই অর্থনৈতিক সহায়তা পরিচ্ছন্নতাকর্মীদের পরিবারের ঈদের আনন্দকে আরও বৃদ্ধি করবে। পাশাপাশি নগরসেবায় নিয়োজিত সকল কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.