আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অনলাইনের মাধ্যমে এই টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন ২৩ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। মঙ্গলবার (৫ মে) রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

টিকিট

Advertisement

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, ১৩ মে থেকে ধাপে ধাপে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে ঈদের আগের দিন পর্যন্ত চলবে।

রেলের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট, ১৪ মে ২৪ মে, ১৫ মে ২৫ মে, ১৬ মে ২৬ মে এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট পাওয়া যাবে।

আগের নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন।

অন্যদিকে, ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। সেদিন ৩১ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। পরবর্তী দিনগুলোতে ২২ মে ১ জুন, ২৩ মে ২ জুন, ২৪ মে ৩ জুন এবং ২৫ মে ৪ জুন যাত্রার টিকিট বিক্রি করা হবে।

রেলের নির্দেশনায় বলা হয়েছে, ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রা—উভয় ক্ষেত্রেই একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

রেলের তথ্যমতে, ঈদ উপলক্ষে এবার ১০টি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানো হবে। পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য দুটি বিশেষ ‘ক্যাটল ট্রেন’ চালু থাকবে।

বিশেষ ট্রেনগুলোর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা স্পেশাল’ এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর স্পেশাল’ ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত চলবে। এছাড়া ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিনও এসব ট্রেন চলাচল করবে।

এ ছাড়া জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর স্পেশাল’ ঈদের আগে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত তিন দিন এবং ঈদের পর আরও তিন দিন চলাচল করবে। অন্য চারটি বিশেষ ট্রেন শুধু ঈদের দিন চলবে, যা ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়ার ঈদগাহে যাত্রী পরিবহন করবে।

এদিকে কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ দুটি ক্যাটল ট্রেন ২২ ও ২৩ মে চলবে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.