ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর একটি পশুর হাট পরিদর্শন করেছেন। হাটের প্রাণবন্ত পরিবেশ সরেজমিনে ঘুরে দেখার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।

বুধবার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রদূত বলেন, পরিবারগুলো যখন ঈদুল আজহার প্রস্তুতি নিচ্ছে, তখন কোরবানির পশুর হাটের প্রাণবন্ত পরিবেশ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, যা তার জন্য একটি দারুণ অভিজ্ঞতা ছিল। তিনি সবাইকে শান্তিপূর্ণ ও আনন্দময় ঈদের শুভেচ্ছাও জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



