এক বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্পদ প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব অনুযায়ী তার মোট সম্পদ এখন দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৮০৬ টাকায়। আগের বছরের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ১৪ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৬৭৭ টাকা।

ইউনূস

Advertisement

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টাসহ সমস্ত উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে। প্রকাশিত নথিতে উপদেষ্টাদের আর্থিক সম্পদ, অ-আর্থিক সম্পদ, বিদেশে থাকা সম্পদ, ব্যক্তিগত ও ব্যবসায়িক দায়সহ বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

এক বছরের ব্যবধানে প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদও ১৫ লাখ ৬৩ হাজার ৭৮৬ টাকা বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ১১ লাখ ৯৯ হাজার ২৭৪ টাকা, যা ২০২৫ সালের ৩০ জুন বেড়ে দাঁড়ায় ২ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৬০ টাকায়।

ড. মুহাম্মদ ইউনূসের নামে বাংলাদেশে থাকা সম্পদের পাশাপাশি বিদেশে থাকা সম্পদের তথ্যও আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালে বিদেশে থাকা তার সম্পদ ছিল ৬১ লাখ ৭৫ হাজার ৭৪০ টাকা, যা ২০২৫ সালে বেড়ে ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকায় পৌঁছেছে। তবে আফরোজী ইউনূসের বিদেশে থাকা কোনো সম্পদের তথ্য নথিতে উল্লেখ নেই।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত নথিতে প্রধান উপদেষ্টার সম্পদ বৃদ্ধির কারণও জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী ও মেয়াদী আমানত বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ারসহ বিভিন্ন কারণে তার মোট সম্পদ বেড়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.