প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য বড় অঙ্কের বরাদ্দ রাখা হবে। আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ মা-বোনের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

শনিবার দুপুরে চাঁদপুরের জনসভায় যাওয়ার পথে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। এরপর তিনি জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে আরেকটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে খাল পুনঃখননের বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারই অংশ হিসেবে তিনি চাঁদপুর সফরে এসেছেন। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
এ সময় কুমিল্লা–৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



