দেশের আরও এক হাজার মাদরাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

কারিগরি

Advertisement

অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

সংসদ সদস্য মো. আবুল হাসনাত প্রশ্নে উল্লেখ করেন, মাদরাসা শিক্ষায় দেশে দুই কোটিরও বেশি শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরেই পড়ছে ৪০ লাখের বেশি শিক্ষার্থী। তবে গবেষণায় দেখা যায়, মাদরাসা থেকে স্নাতকরা ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে কর্মসংস্থানে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন। এ অবস্থায় তাদের কর্মবাজারমুখী করতে সরকার কী উদ্যোগ নিচ্ছে, তা তিনি জানতে চান।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষাকে আধুনিক ও সময়োপযোগী করতে পাঠ্যক্রমে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিষয় যুক্ত করা হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও ইংরেজি ভাষা শিক্ষার সুযোগ বাড়ানো হবে।

তিনি জানান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ একটি কমিটির মাধ্যমে কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু করেছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, সব শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করতে প্রতিটি মাদরাসায় পর্যায়ক্রমে ট্রেড কোর্স চালু করা হবে।

মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে ৫৪৮টি মাদরাসায় ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। ধাপে ধাপে আরও এক হাজার মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিকেল ৩টা ৫ মিনিটে পুনরায় শুরু হয়। অধিবেশন শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.