Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এক ম্যাচে ৩ উইকেট ও ৩ ক্যাচ নিয়ে নতুন ইতিহাস আর্চারের
ক্রিকেট (Cricket) খেলাধুলা

এক ম্যাচে ৩ উইকেট ও ৩ ক্যাচ নিয়ে নতুন ইতিহাস আর্চারের

By Mynul Islam NadimMay 29, 20262 Mins Read

দারুণ ফর্মে রয়েছেন রাজস্থান রয়্যালসের বোলার জফরা আর্চার। চলতি আইপিএলে এখন পর্যন্ত ১৫ ম্যাচে ২৪ উইকেট নিয়ে তিনি উইকেট শিকারিদের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন।

আর্চার

Advertisement

তবে তার সবচেয়ে বড় সাফল্য আসে ২৭ মে, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে। নিউ চণ্ডীগড়ের এই ম্যাচে রাজস্থানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর্চার। একই ম্যাচে তিনি আইপিএল প্লে-অফ ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একসঙ্গে ৩ উইকেট ও ৩টি ক্যাচ নেওয়ার অনন্য কীর্তি গড়েন।

এর আগে আইপিএলের এক ম্যাচে ৩ উইকেট ও ২টি ক্যাচ নেওয়ার নজির ছিল পাঁচজন ক্রিকেটারের। তারা হলেন হরভজন সিং, ডোয়েন ব্র্যাভো, রশিদ খান, মোহিত শর্মা ও উমেশ যাদব। আর্চার সেই তালিকায় নতুন মাত্রা যোগ করেছেন।

এই পাঁচজনের মধ্যে হরভজন সিং ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রাজস্থানের বিপক্ষে এই কীর্তি গড়েন। একই বছর ডোয়েন ব্র্যাভো চেন্নাই সুপার কিংসের হয়ে মুম্বাইয়ের বিপক্ষে, রশিদ খান ২০১৮ সালে কলকাতার বিপক্ষে, মোহিত শর্মা ২০২৩ সালের ফাইনালে চেন্নাইয়ের হয়ে এবং উমেশ যাদব ২০১৪ সালে পাঞ্জাব কিংসের বিপক্ষে এই অর্জন করেন।

সামগ্রিকভাবে আইপিএলে এক ম্যাচে অন্তত ৩ উইকেট ও ৩টি ক্যাচ নেওয়া ক্রিকেটারদের তালিকায় আর্চার এখন তৃতীয় স্থানে আছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা, যিনি ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে হায়দরাবাদের বিপক্ষে ৪ উইকেট ও ৩টি ক্যাচ নিয়েছিলেন। এছাড়া ২০১৩ সালে ডোয়েন ব্র্যাভোও চেন্নাইয়ের হয়ে একই কীর্তি গড়েছিলেন।

চলতি মৌসুমে উইকেট শিকারের দৌড়ে আছেন আর্চার। ১৫ ম্যাচে তার সংগ্রহ ২৪ উইকেট। তার ওপরে আছেন কাগিসো রাবাডা এবং ভুবনেশ্বর কুমার, দুজনেরই রয়েছে ২৬টি করে উইকেট।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আর্চার
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Rolando

রোনালদোর বিশ্ব রেকর্ড

June 23, 2026
Messi

জন্মদিনের বিশেষ চাওয়া সম্পর্কে যা জানালেন মেসি

June 23, 2026
এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

June 23, 2026

Latest News

Rolando

রোনালদোর বিশ্ব রেকর্ড

Messi

জন্মদিনের বিশেষ চাওয়া সম্পর্কে যা জানালেন মেসি

এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa