একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ফখরুল

Advertisement

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে তারা কোনোভাবেই সফল হতে না পারে। আমরা যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন করে দেশ গঠনের কাজ শুরু করেছি, তখন যেন কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে, তা প্রতিশ্রুতি বাস্তবায়নের সরকার হবে। আমরা যে অঙ্গীকার করেছি, সেগুলো বাস্তবায়নে কাজ চলছে। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এসব উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে এবং অন্যান্য প্রতিশ্রুতিও ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.