Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ফুটবল পেলের রেকর্ডে ভাগ বসালেন ‘বিস্ময়বালক’ এন্দরিক
খেলাধুলা ফুটবল

পেলের রেকর্ডে ভাগ বসালেন ‘বিস্ময়বালক’ এন্দরিক

By iNews DeskJune 11, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের বিস্ময়বালক এন্দরিক বিস্ময়ের মাত্রা বাড়িয়েই চলেছেন। আগামী মাসেই পালমেইরাস থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলা ১৭ বছর বয়সী এই তরুণ প্রতিভা ব্রাজিলের জার্সিতে যেন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বদলি হিসেবে নেমে ড্রয়ের শঙ্কায় থাকা সেলেসাওদের জয় এনে দিয়েছেন এন্দরিক। আর এই গোল করেই রেকর্ডবুকে ফুটবলের রাজা পেলের সঙ্গী হয়েছেন।

Endrik

Advertisement

আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকার আসর। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে দলগুলো। রোববার সকালে (৯ জুন) মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে ব্রাজিলকে ৩-২ গোলের জয় এনে দেন ১৭ বছর বয়সী স্ট্রাইকার এন্দরিক।

এই গোল করে পেলের একটি রেকর্ড ছুঁয়েছেন রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার অপেক্ষায় থাকা এন্দরিক। বয়স ১৮ পূর্ণ হওয়ার আগেই টানা তিন আন্তর্জাতিক ম্যাচে গোল করা দ্বিতীয় খেলোয়াড় এন্দরিক। কালকের আগে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে ম্যাচেও গোল করেছিলেন তিনি।

পেলে প্রথম খেলোয়াড় হিসেবে বয়স ১৭ হওয়ার আগে টানা তিন ম্যাচে গোল করেছিলেন। ফুটবলের রাজা অবশ্য রেকর্ডটি গড়েছিলেন বিশ্বকাপে। ১৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর বয়সী পেলে ওয়েলস (কোয়ার্টার ফাইনাল), ফ্রান্স (সেমিফাইনাল) এবং সুইডেনের (ফাইনাল) বিপক্ষে টানা তিন ম্যাচে গোল করেন। এর মধ্যে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এই তিন ম্যাচে মোট ৬ গোল করেছিলেন পেলে।

দরিভাল জুনিয়র কোচ হয়ে আসার পর তিন ম্যাচেই এন্দরিক সুযোগ পেয়েছেন। এই তিন ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মোট ৯৩ মিনিট খেলার সুযোগ পেয়েছেন এন্দরিক। আর তাতেই করেছেন ৩ গোল। কোপা আমেরিকায় ব্রাজিলের অন্যতম ভরসা হতে যাচ্ছেন এই ১৭ বছর বয়সী। রোনালদো নাজারিওর বিদায়ের পর থেকে যেমন স্ট্রাইকার খুঁজছে সেলেসাওরা, এন্দরিক ঠিক যেন তেমনই।

শুরু থেকেই পেলের রেকর্ড তাড়া করছেন এন্দরিক। এবার ফুটবলসম্রাটকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তার সামনে। কোপা আমেরিকার আগে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচে গোল করতে পারলে প্রথম খেলোয়াড় হিসেবে ১৮ বছর বয়স হওয়ার পূর্বে টানা চার ম্যাচে গোল করার কীর্তি গড়বেন এন্দরিক।

কোপা আমেরিকার পরপরই আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হয়ে যাবেন এন্দরিক। আগামী ২১ জুলাই তারিখেই ১৮তম জন্মদিন পালন করবেন তিনি। তার আগে কোপা আমেরিকা জিততে পারলে জন্মদিনটা বিশেষ হয়ে উঠবে তার জন্য।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa