স্পোর্টস ডেস্ক : জমজমাট ১২০ মিনিটের লড়াই শেষে ১-১ সমতা। ফলে ম্যাচ গড়ালো টাইব্রেকারে। যেখানে সুইজারল্যান্ডকে বিদায় করে শেষ হাসি হাসলো ইংল্যান্ড। সুইসদের ৫-৩ ব্যবধানে হারিয়ে ইউরোর সেমিফাইনালে উঠেছে গ্যারেথ সাউথগেটের দল।

bukayo-saka

Advertisement

টাইব্রেকারের শুরুতেই কোল পালমার শট নিয়ে গোল করেন। কিন্তু ম্যানুয়েল আকাঞ্জি সুইসদের হয়ে কিক নিতে এসে মিস করেন। ১-০ তে এগিয়ে যায় ইংলিশরা। এরপর ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, সাকা ও আইভান টনি গোল করেন।

এছাড়া সুইসদের হয়ে ফাবিয়েন শার, জার্দান শাকিরি ও আন্তনি গোল করে ৪-৩ এ ব্যবধান কমিয়ে আনেন। পঞ্চম শট নিতে এসে আলেক্সান্ডার আর্নল্ড গোল করলে ৫-৩ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।

এর আগে এমবোলো যখন গোল করেন, সুইজারল্যান্ড ধরেই নিয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে জিততে যাচ্ছে তারা। কিন্তু বুকায়ো সাকার দুর্দান্ত গোলে সমতায় ফেরে ইংলিশরা। যার ফলে ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে।

টুর্নামেন্টে খারাপ খেলার ধারাবাহিকতা এই ম্যাচেও বজায় রাখে ইংলিশরা। সুইসদের ডিবক্সের ভেতর বলার মতো খুব বেশি আক্রমণ করতে পারেনি তারা। ম্যাচে প্রথম সুযোগ পেতে ইংলিশদের অপেক্ষা করতে হয় ২২ মিনিট পর্যন্ত।

কর্নার থেকে ট্রিপিয়ারের ক্রসে ডি বক্সের ভেতর ফাঁকা জায়গায় সুযোগ পেয়েও হেডে বল বাইরে মারেন হ্যারি কেইন। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও দুই দল তাদের নির্বিষ খেলা বজায় রাখে। ৫১ নিনিটে এমবোলোর দুর্বল শট পিকফোর্ড সহজেই তালুবন্দি করেন৷

ম্যাচের ৭৫ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় সুইসরা। এর আগ পর্যন্ত চাপ সৃষ্টি করে খেলতে থাকে তারা। এনদোয়ের ক্রস থেকে ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বাঁ পায়ে গোল দেন এমবোলো। সর্বশেষ সুইস খেলোয়াড় হিসেবে এর আগেও ইংলিশদের বিপক্ষে গোল করেছিলেন তিনি।

গোল খেয়ে পিছিয়ে পড়ে ইংল্যান্ড, লুক শকে বদলি হিসেবে নামান গ্যারাথ সাউথগেট। তাতেই পালটে যায় ইংলিশরা। ৮১ মিনিটে বুকায়ো সাকার দুর্দান্ত দূরপাল্লার শটে ম্যাচে সমতায় ফেরে ইংল্যান্ড।

ম্যাচের শেষ দিকে আর কোনো সুযোগ সৃষ্টি না করতে পারলে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে ডেকলান এয়াইসের দূরপাল্লার শট দারুণভাবে বাঁ দিকে ঝাপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন সুইস গোলরক্ষক সোমার।

১০২ নিনিটে জুড বেলিংহ্যামের শটও তালুবন্দি করেন এই গোলরক্ষক। দুই দলই ৫০ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেললেও আর কোনো গোলের সুযোগ তৈরি করতে না পারলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.