Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এরদোগানের হঠাৎ অবস্থান পরিবর্তন
আন্তর্জাতিক

এরদোগানের হঠাৎ অবস্থান পরিবর্তন

By Saiful IslamJuly 15, 20232 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের ন্যাটোতে যোগদানের প্রস্তাবে সম্মতি দিয়েছেন এরদোগান। হঠাৎ অবস্থান পরিবর্তন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। এটি এমন একটি পরিবর্তন, যা তাকে পশ্চিমা নেতাদের সঙ্গে সম্পৃক্ত এবং ভ্লাদিমির পুতিনকে আরও বিচ্ছিন্ন করবে। প্রকৃতপক্ষে তুরস্ককে রাশিয়া থেকে দূরে সরিয়ে নিচ্ছেন।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে গত সোমবার তুর্কি ও সুইডিশ নেতাদের সঙ্গে আলোচনার পর ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ এরদোগানের সিদ্ধান্ত পরিবর্তনের তথ্য জানান।

নতুন উজ্জ্বল সম্পর্কের সূচনা হিসেবে পরদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরদোগানের সঙ্গে বৈঠক করেন। সেখানে এরদোগান বাইডেনকে বলেছেন, আমাদের আগের সব বৈঠক ছিল ওয়ার্মআপ রাউন্ডের মতো। এ মুহূর্তে আমরা একটি নতুন সম্পর্ক শুরু করছি।

ইউক্রেনে আক্রমণের জবাবে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। সে সময় পুতিনের পাশে দাঁড়ায় এরদোগান। সামরিক জোট ন্যাটোতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও এরদোগান পশ্চিমা নেতাদের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। এক বছর পর হঠাৎ এ অবস্থান পরিবর্তন করেন তিনি।

বিশ্লেষকদের ধারণা, এরদোগান ন্যাটোতে সুইডেনকে যুক্ত হতে বাধা না দিয়ে এবার আরও বেশি লাভবান হতে চাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও অন্য ন্যাটো মিত্রদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চায় তুরস্ক। সাম্প্রতিক বছরগুলোতে পাশ্চাত্যের সঙ্গে তিক্ততা বাড়ছিল আঙ্কারার।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের শুরু থেকেই তুরস্ক মধ্যপন্থি অবস্থান নিয়েছিল। এরদোগান এ আক্রমণের নিন্দা, রুশ সামরিক জাহাজের জন্য বেশিরভাগ তুর্কি প্রণালি বন্ধ এবং কৃষ্ণসাগরে তাদের নৌবহর শক্তিশালী করার ক্ষমতা সীমিত করেছেন। একই সময়ে তিনি মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে অস্বীকার এবং উল্টো দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক প্রসারিত করেছেন।

দেশটির কর্মকর্তারা যুক্তি দেন, এ অবস্থান তুরস্ককে প্রয়োজনীয় কূটনৈতিক মধ্যস্থতাকারী করে তুলেছে। এতে বন্দি বিনিময় এবং কৃষ্ণসাগরের মধ্য দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি নিশ্চিত করতে চুক্তিতে উপনীত হতে সহায়ক হয়েছে। এরপরও পুতিনের সঙ্গে এরদোগানের ঘন ঘন এবং দৃশ্যত বন্ধুত্বপূর্ণ বৈঠক পশ্চিমা নেতাদের অবাক করে দিচ্ছিল– তার প্রকৃত আনুগত্য কোথায়!

বিশ্লেষকরা বলছেন, এরদোগান সম্ভবত এটা নিয়েও চিন্তিত ছিলেন, ন্যাটো মিত্রদের ধৈর্য ক্ষীণ হতে শুরু করেছে। সুইডেনের সদস্যপদ আরও বেশি সময় ধরে আটকে রাখলে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক জার্মান মার্শাল ফান্ডের আঙ্কারা অফিসের পরিচালক ওজগুর উনলুহিসারসিকলি বলেন, এই পদক্ষেপ এরদোগানের তুরস্ককে রাশিয়া থেকে দূরে সরিয়ে পশ্চিমের দিকে নেওয়ার প্রচেষ্টার অংশ বলে মনে হচ্ছে। গত সপ্তাহেও তিনি ইউক্রেনের আজভ রেজিমেন্টের যোদ্ধাদের দেশে ফেরার অনুমতি দেন। তাছাড়া রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে দেশটির ওয়াগনার বাহিনীর অভ্যুত্থানের ঘোষণায় পুতিনের নিয়ন্ত্রণ ও ক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। এ অবস্থায় এরদোগান হয়তো মনে করেছেন, পুতিনের ঝুড়িতে সব ডিম রাখা সুবিধাজনক নয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অবস্থান আন্তর্জাতিক এরদোগানের পরিবর্তন হঠাৎ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

February 5, 2026
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

February 5, 2026
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

February 5, 2026
Latest News
সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.