প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এবং চিকিৎসকদের একটি বোর্ড সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা তদারকি করছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত প্রায় সোয়া ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ করে মির্জা আব্বাস অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে তার অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সেখানে মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেন।
বর্তমানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি চিকিৎসক দল তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


