Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কালশীতে উচ্ছেদ অভিযান: প্রশ্ন করায় সাংবাদিক প্রান্ত ও তাসবিরের ওপর পুলিশের হামলা
জাতীয়

কালশীতে উচ্ছেদ অভিযান: প্রশ্ন করায় সাংবাদিক প্রান্ত ও তাসবিরের ওপর পুলিশের হামলা

By Shamim RezaMay 20, 20263 Mins Read

​বিশেষ প্রতিনিধি : রাজধানীর মিরপুরের কালশী বাউনিয়া বাঁধ এলাকায় উচ্ছেদের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের খবর সংগ্রহের সময় ফেসবুক লাইভ চলাকালেই পুলিশের হামলার শিকার হন দুই সংবাদকর্মী।

কালশীতে উচ্ছেদ অভিযান

Advertisement

​হামলার শিকার সাংবাদিকেরা হলেন—বাংলাদেশ প্রতিদিনের ডিজিটালের সিনিয়র রিপোর্টার নেহাল আহমেদ প্রান্ত এবং বাংলাদেশ টাইমসের স্টাফ রিপোর্টার তাসবির ইকবাল। কোনো পূর্ব নোটিশ ছাড়া আকস্মিক উচ্ছেদ অভিযান চালানোর বিষয়ে প্রশ্ন করায় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের ওপর এই হামলা চালায়।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কালশীর বাউনিয়া বাঁধ এলাকায় আকস্মিক উচ্ছেদ অভিযান শুরু হয়। কোনো ধরনের পূর্ব নোটিশ বা সতর্কবার্তা ছাড়াই বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙা শুরু হলে স্থানীয় ১০ থেকে ১৫ হাজার বাসিন্দার মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রশাসনের উচ্ছেদকারী দল ও পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ বাধে।

​ভুক্তভোগী সাংবাদিকেরা জানান, এই বিশৃঙ্খল পরিস্থিতির খবর সংগ্রহ ও ফেসবুক লাইভ করার সময় কোনো পূর্ব নোটিশ ছাড়া এভাবে আকস্মিক উচ্ছেদ কেন করা হচ্ছে—তা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশ্ন করেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার নেহাল আহমেদ প্রান্ত। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা। তারা কোনো কিছু না বুঝেই প্রান্তের ওপর চড়াও হন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে শুরু করেন।

​সহকর্মী প্রান্তকে এভাবে মাঠে ফেলে পুলিশের মারধর ও হেনস্তা করতে দেখে ফেসবুক লাইভ সচল রেখেই তাকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে এগিয়ে যান বাংলাদেশ টাইমসের স্টাফ রিপোর্টার তাসবির ইকবাল। কিন্তু উপস্থিত পুলিশ সদস্যরা আরও উগ্র রূপ ধারণ করে তাসবিরের ওপরও একযোগে হামলা চালায়। লাইভ ক্যামেরা সচল থাকা অবস্থাতেই দুই সাংবাদিককে ব্যাপক মারধর করা হয় এবং পেশাগত কাজে বাধা দিয়ে তাদের ফোন ও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই প্রকাশ্য দিবালোকে কর্তব্যরত সাংবাদিকদের ওপর পুলিশের এমন হিংস্র আচরণে হতবাক হয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

​পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের এই ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন গণমাধ্যমকর্মীরা।

​বিওজেএ’র নিন্দা

মিরপুরের কালশীতে সাংবাদিক নেহাল আহমেদ প্রান্ত ও তাসবির ইকবালের ওপর পুলিশের এই কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিওজেএ।

​সংগঠনের দপ্তর সম্পাদক ফয়সাল ইমরান স্বাক্ষরিত এক বিবৃতিতে বিওজেএ’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়, “জনস্বার্থে তথ্য প্রকাশ ও নিয়মতান্ত্রিক প্রশ্ন করা সাংবাদিকদের পেশাগত অধিকার। কর্তব্যরত অবস্থায় সাংবাদিকদের ওপর যেভাবে পুলিশ বর্বর হামলা চালিয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার শামিল। প্রশাসনের উপস্থিতিতে পুলিশের এই ধরনের হিংস্র আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

​বিবৃতিতে বিওজেএ’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত হামলাকারী দোষী পুলিশ সদস্যদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ নিজেদের সুরক্ষায় কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
কালশীতে উচ্ছেদ অভিযান
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa