
২৭ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার।
জুম সভায় সম্মানিত অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস) এসএম মাহফুলুল হক। Expo 2020 Dubai-সফল করার লক্ষে সভায় অংশ গ্রহণ করেন গণযোগাযোগ অধিদপ্তরের মো. তৈয়ব আলী পরিচালক (কারিগরী ও প্রশিক্ষণ), মো. মনিরুজ্জামান পরিচালক ( প্রচার ও সমন্বয়), মো. লিয়াকত হোসেন ভূঞা পরিচালক ( প্রশাসন ও অর্থ) সহ উপপরিচালক বৃন্দ ও মাঠ পর্যায়ের ৬৮ টি তথ্য অফিসের কর্মকর্তাবৃন্দ।
জুম সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিম্ন লিখিত বিষয়ে আলোচনা করা হয়-
১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ ও দেশ- বিদেশ সফর।
২. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন ভাষণ, আন্তর্জাতিক পুরস্কার অর্জন।
৩. মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগসহ বর্তমান সরকারের অর্থনৈতিক, কোভিড-১৯, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ইত্যাদী।
৪. বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
৫. স্বল্প ও পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র উৎসব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



