চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

গুজব

Advertisement

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ গুজব। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু টেলিগ্রাম গ্রুপে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, অনেক সময় মূলধারার গণমাধ্যমও যাচাই না করে এসব তথ্য প্রচার করছে, যা অনাকাঙ্ক্ষিত।

তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা সবার দায়িত্ব। সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে এবং গুজব ছড়ানোর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ড. এহছানুল হক মিলন বলেন, ফেসবুক এখন “ইনস্ট্যান্ট কফির” মতো হয়ে গেছে—যেমন দ্রুত গুজব ছড়াচ্ছে, তেমনি তাৎক্ষণিকভাবে মন্তব্য ও শেয়ারও হচ্ছে। কিন্তু এসব তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে না, যা বিভ্রান্তি তৈরি করছে।

তিনি আরও অভিযোগ করেন, কিছু গণমাধ্যম গুজবভিত্তিক ভিডিও পুনরায় সম্প্রচার করছে, যা আরও ক্ষতিকর। পরে সেই সংবাদ প্রত্যাহার করা হলেও ততক্ষণে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

শিক্ষামন্ত্রী বলেন, যারা এসব গুজব ছড়াচ্ছে বা পুনরায় প্রচার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সবাই সচেতন না হলে এ ধরনের ঘটনা চলতেই থাকবে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.