Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত যেদিন
জাতীয়

ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত যেদিন

By Shamim RezaJuly 28, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিনিধিদের আগামী ৩১ জুলাই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ডাকা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

facebook

Advertisement

রবিবার (২৮ জুলাই) সকালে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের ব্যাখ্যা সন্তোষজনক হলে পরে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়া হবে।

তিনি বলেন, আমরা গতকাল ফেসবুক, ইউটিউব ও টিকটিকসহ সোশ্যাল মিডিয়ার পপুলার প্ল্যাটফর্মগুলোকে বিটিআরসি থেকে চিঠি দিয়েছি। আমরা চিঠিতে জানিয়েছি, গত এক মাসে আমাদের দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সহিংসতা এবং বিভিন্ন ধরনের প্রচার, গুজব, অপপ্রচারের মাধ্যমে বিশৃঙ্খলা ছড়িয়েছে একদল ষড়যন্ত্রকারী। সেগুলোর বিভিন্ন কনটেন্ট আমরা বিভিন্ন সময়ে পাঠিয়েছি। কিন্তু যতগুলো কনটেন্ট টেকডাউন করা হয়েছে, সে সংখ্যা অতি নগণ্য এবং আমাদের কাছে অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, আমরা চিঠিতে জানতে চেয়েছি, তারা দেশের আইন মেনে, সংবিধান মেনে, নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড ও পলিসি মেনে বাংলাদেশের সাইবার স্পেস ব্যবহার করতে চায়, নাকি সংবিধান ভঙ্গ করে, আইন ভঙ্গ করে, তাদের নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করে চলতে চায়। তারা অন্যান্য দেশে যে পলিসি অ্যাপ্লাই করে, সেই স্ট্যান্ডার্ড কি তারা মানছে, নাকি ভিন্ন ভিন্ন অবস্থান নিচ্ছে?

পলক বলেন, আমরা দেখছি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে যেসব পেজ, যে ফেসবুক একাউন্টগুলো কাজ করত, এরকম ৫০টি পেজ ও অ্যাকাউন্ট তারা ব্লক করে দিয়েছে। কিন্তু একই ধরনের কাজ করলেও বিএনপির ভেরিফায়েড পেজ ব্লক করা হচ্ছে না। বিএনপির সাজাপ্রাপ্ত সন্ত্রাসী তারেক জিয়া বিদেশ থেকে ইউটিউবে বা ফেসবুকে লাইভে এসে যেসব বক্তব্য দিচ্ছে, সেগুলো কেন ব্লক করা হচ্ছে না? শিশু ও নারীদের জন্য অবমাননাকর কনটেন্ট সরাতে কিংবা যে সন্ত্রাস হলো তাদের গুজব প্রচারের কারণে, সে বিষয়ে তারা কোনো ভূমিকা রাখেনি।

প্রতিমন্ত্রী বলেন, সব উত্তর দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর প্রতিনিধিদের ঢাকায় এসে বিটিআরসিতে লিখিত এবং মৌখিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করেছি। তারা এসে যুক্তি ও ব্যাখ্যা দিয়ে যদি আমাদের বুঝাতে পারে যে, সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই এবং অন্য দেশের মতো বাংলাদেশেও তারা বৈষম্যমুক্ত আচরণ করে বা করেছে, তারপর আমরা সিদ্ধান্ত নিতে চাই। আমরা ৩১ জুলাই তাদের কাছে শুনে সিদ্ধান্ত নিতে চাই।

৫টি কারণে বিবাহিত পুরুষের প্রতি নারীরা বেশি আকৃষ্ট হয়

ভিপিএনসহ ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান পলক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

বাধ্যতামূলক মধ্যস্থতা

ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

সরকারি ব্যবস্থাপনা

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa