Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ফেসবুককে চিঠি দেওয়া হবে: পলক
Bangladesh breaking news জাতীয়

ফেসবুককে চিঠি দেওয়া হবে: পলক

By iNews DeskJuly 25, 2024Updated:July 25, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশজুড়ে চলছে কারফিউ। সময়টা আরও বেশি একঘেয়ে, বিরক্তিকর আর উৎকণ্ঠার হয়ে উঠেছে যখন সারাদেশে সব ধরনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।ইতোমধ্যে সারাদেশে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়েছে। রোববার (২৮ জুলাই) থেকে মোবাইলে ফোরজি ইন্টারনেট সংযোগও মিলবে—এমনটাই বলছে সরকার।

Facebook-polok

Advertisement

বুধবার (২৪ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে এমনটাই আভাস দিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে ফেসবুক কবে চালু হবে সে বিষয়ে সরকারের তরফ থেকে কোনো আভাস মেলেনি।

এদিকে বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর কিছু এলাকায় ফেসবুক সচল পাওয়া যায়। তবে এ বিষয়ে বিটিআরসির সঙ্গে যোগাযোগ করা হলে তাদের তরফ থেকে ফেসবুক চালু হওয়া নিয়ে কোনো নির্দেশনা নেই বলে জানানো হয়।

প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে তার নিজস্ব বক্তব্য শেষ হলে মোবাইল ইন্টারনেট বা ফোরজি চালু করা নিয়ে প্রশ্ন আসে সাংবাদিকদের কাছ থেকে। এ বিষয়ে তিনি স্পষ্ট করেই বলেন, আগামী শুক্র বা শনিবার অ্যাসোসিয়েশন অব মোবাইলফোন অপারেটরস অব বাংলাদেশের (এমটব) সঙ্গে তিনি এ বিষয়ে বসবেন। এরপর তিনি রোববার থেকে ফোরজি চালু করার বিষয়টি স্পষ্ট করেন।

প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পরপরই ফেসবুক চালু হওয়া নিয়ে প্রশ্ন আসলে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, ফেসবুক এদেশে ব্যবসা করে, এখান থেকে অর্থ উপার্জন করে। কিন্ত এদেশের সংস্কৃতি, ধর্মীয় অনুভূতির বিষয়গুলো কখনোই আমলে নেয় না। তিনি বলেন, যারা বাংলাদেশের আইনকানুন মেনে, সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে সেইসব দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সামাজিক যোগাযোগের এ ধরনের মাধ্যমে বিনিয়োগের আহ্বান জানান।

জুনাইদ আহমেদ পলক এ সময় বাংলালিংকের টফি, রবির বিঞ্জ ও গ্রামীণফোনের বায়োস্কোপের প্রশংসা করে বলেন, এদেশীয় যেসব অ্যাপ বাংলাদেশে রয়েছে, আগামীতেও এ ধরনের বিনিয়োগ আসলে তাকে স্বাগত জানানো হবে। তবে ফেসবুকের বিষয়ে তিনি বলেন, ফেসবুক যদি এই সহিংসতার সময় খোলা থাকতো, তাহলে এই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সহিংসতা আরও তীব্র আকার ধারণ করতো।

প্রতিমন্ত্রী ফেসবুককে চিঠি দেওয়া হবে উল্লেখ করে বলেন, তাদেরকে আমরা অফিসিয়ালি চিঠি দেবো। সহিংসতা প্রতিরোধে তাদের কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাইবো। এরপর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, পুলিশ সদস্যকে পিটিয়ে মারার ভিডিও যদি ফেসবুকে আপলোড করা হতো, তাহলে এ নিয়ে সহিংসতা আরও তীব্রতর হতে পারতো। ফেসবুককে এসব বিষয় বুঝতে হবে।

গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন ফেসবুক বন্ধের বিষয়টি আলোচনা হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে কয়েকজন সচিব এই দাবি তুলেছিলেন। তবে শেষ পর্যন্ত ফেসবুক বন্ধ হয়নি। তবে যুদ্ধাপরাধীদের ফাঁসির সময় বাংলাদেশে ফেসবুক বন্ধ ছিল।

এদিকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও অ্যানালিটিক্সি প্ল্যাটফর্ম নোপোলিয়নক্যাটের এক তথ্য বলছে, গত বছর জুলাই পর্যন্ত বাংলাদেশে ফেসবুকের গ্রাহক সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa