Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ফখরুলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ জয়ের
জাতীয়

ফখরুলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ জয়ের

By Saiful IslamAugust 9, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : একটি ভিডিও ফুটেজের ভিত্তিতে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ করেছেন। ওই ফুটেজে ২৯ জুলাই রাজধানীর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি চলাকালে সশস্ত্র বিএনপি নেতাকর্মীদের যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে দেখা গেছে। এর আগে মির্জা ফখরুল এই সহিংসতার পেছনে বিএনপির যোগসূত্র অস্বীকার করেছিলেন।

ফখরুলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ জয়ের

Advertisement

একটি মিডিয়া আউটলেটের তদন্তের বরাত দিয়ে ভিডিও ফুটেজটিতে ২৯ জুলাই হামলাকারীদের ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়া এলাকায় যানবাহনে হামলা ও অগ্নিসংযোগ করতে দেখা যায়।

ফুটেজটিতে যুবদলের ঢাকা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং একই ইউনিটের সহসাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামানসহ বিএনপির সহযোগী সংগঠনের অন্তত দুজন হাই প্রফাইল নেতার উপস্থিতিতে দেখা যায়। ধামরাই ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাসকে হামলায় নেতৃত্ব দিতে দেখা গেছে।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্তের ভিত্তিতে একটি মিডিয়া আউটলেট ভিডিও ফুটেজটি প্রকাশ করে। এতে বাসের চালক আনোয়ার হোসেনকে হামলাকারীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে দেখা গেছে।

তিনি বলেন, ‘আমার একটি বড় ক্ষতি হয়েছে। তবে আমি সেদিন প্রায় মারাই গিয়েছিলাম।’ চালকের দায়ের করা মামলার পর পুলিশ তদন্ত শুরু করে এবং ১০ দিন পর হামলাকারীদের গ্রেপ্তার করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, লাঠি ও রড নিয়ে সশস্ত্র একদল লোক হঠাৎ করে হাইওয়েতে মিছিল করে রাস্তায় চলাচলকারী যানবাহনে হামলা চালায়।

এক পর্যায়ে তারা বিকাশ পরিবহনের একটি বাস অবরোধ করে, চালক ও হেলপারকে মারধর করে বাস থেকে টেনে বের করে দেয়। চালক ও হেলপার দুজন পালিয়ে যাওয়ার সময় দলের একজন ব্যাগ থেকে দাহ্য পদার্থ নিয়ে বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
এই ভিডিওটির ভিত্তিতে সজীব ওয়াজেদ মঙ্গলবার টুইট করেছেন, মির্জা ফখরুলের মিথ্যাচার মিডিয়া দ্বারা উন্মোচিত হয়ে গেছে। ভিডিও ফুটেজে অগ্নিসংযোগকারীদের বিএনপির বেশ কয়েকজন নেতার সঙ্গে দেখা গেছে। এদের ভাঙচুর করতে দেখা গেছে।

আওয়ামী লীগের ভেরিফায়েড পেজের পোস্টে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের একটি ছবি রয়েছে, যিনি একটি বাঁশের লাঠি হাতে নিয়েছিলেন। তিনি সম্ভবত রাজধানীতে সাঁজোয়া পুলিশের গাড়িতে আরেকটি হামলায় অংশ নিয়েছিলেন। সূত্র : বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

July 5, 2026
Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

July 5, 2026
সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

July 5, 2026

Latest News

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৭১ যাত্রী

বোর্ডিং গেটে ৫ জন ধরার খবরে পালালেন ৭১ যাত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa