জুমবাংলা ডেস্ক : বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন, তা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২২ জুন) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ খবর দেন ফখরুল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

Advertisement

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অবর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী।

বিএনপিতে নেতৃত্বের সংকট নেই দাবি করে ফখরুল বলেন, আওয়ামী লীগে নেতৃত্বের সংকট রয়েছে। তাদের শেখ হাসিনা ছাড়া আর কেউ নেই। শেখ হাসিনা চলে গেলে কী যুদ্ধ হবে, তা কেবল তারাই (আওয়ামী লীগ) বলতে পারবে।

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে আর কোনো নির্বাচন হবে না মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, প্রথমে তাকে (শেখ হাসিনা) সরে যেতে হবে। পরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। তখনই না কেবল প্রশ্ন আসবে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চান বিএনপি ক্ষমতায় এলে কাকে সরকারপ্রধান করবে।

এদিকে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের দাওয়াত পেয়ে বিএনপি যাবে না বলে জানিয়ে দিয়েছেন এই সংবাদ সম্মেলনে। মির্জা ফখরুল এ বিষয়ে বলেন, যারা মানুষ হত্যা করে, বিশিষ্টদের চুবিয়ে মারতে চায়, তাদের আমন্ত্রণে বিএনপি নেতাকর্মীরা যাবেন না।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

জোবায়দা রহমানকে ‘আত্মসমর্পণ’ করতে হবে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.