জুমবাংলা ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের মামলার রায় নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

Advertisement

আজ শনিবার (১৬ এপ্রিল) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ডা. জোবায়দার মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন তা আদালত অবমাননার শামিল।

গত ১৩ এপ্রিল দুর্নীতির মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জোবায়দার লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। জোবায়দার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। ফলে জোবায়দার বিরুদ্ধে এ মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।

এদিকে শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, অতি সম্প্রতি আপনারা দেখেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, যিনি রাজনীতির সঙ্গে কখনোই সম্পৃক্ত ছিলেন না, তার নামেও দুদক একটা মিথ্যা মামলা দিয়ে তার কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা অত্যন্ত বেআইনি কাজ, আমরা মনে করি এটা বিচার বিভাগের স্বাধীনতা শুধু নয়, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য নিয়ে শনিবার (১৬ এপ্রিল) দুদকের আইনজীবী বলেন, কারণ না জেনে, না বুঝে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে, যেকোনো আদালতের রায় সম্পর্কে মন্তব্য করা অত্যন্ত বিপদজনক। আর সে কাজটি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যা আদালত অবমাননার শামিল।

জিয়া স্বাধীনতার ঘোষক হলে আমিও ঘোষক : তাজুল ইসলাম

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.