রফিকুজ্জামান : ফরিদপুরের ভাঙ্গায় কালামৃধা ইইনিয়নের শতাধিক যুবক মিথ্যা মামলায় জড়িয়ে ঘরছাড়া হয়েছে। এদের মধ্যে ছাত্র, জনতা, কৃষক, গণমাধ্যম কর্মী সহ স্কুল শিক্ষক রয়েছে। আ’লীগ সরকার পতন পরবর্তী সময়ে লী’গের নেতা-কর্মী নিধন ইস্যুতে স্থানীয় একটি সুবিধাবাদি চক্র বিএনপি’র লেবাসে রাজনৈতিক মিথ্যা মামলায় জড়িয়ে তাদের বাড়ি ছাড়া করেছে মর্মে জানিয়েছেন ভূক্তভোগিরা।

স্থানীয়রা জানান, এমন বহু রাজনৈতিক/অরাজনৈতিক যুবক আছে যাদের মধ্যে অনেকেই পূর্বে থেকেই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিল অথচ তাদেরকেও ছাড় দেয়া হয়নি। স্থানীয় জমিজমা ও নানাবিধ পূর্ব শত্রুতার জেরে শতাধিক মানুষের বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যা মামলায় জড়িয়ে তাদের হয়রানি করছে স্থানীয় বিএনপি’র লেবাসধারী কতিপয় নেতা-কর্মী। যারা এক সময় আ’লীগ রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। এখন তারা ঘোর বিএনপি’র সমর্থক।
শতাধিক যুবকদের বিরুদ্ধে রাজধানী ঢাকার রামপুরা, মোহাম্মাদপুর ও যাত্রাবাড়ী থানায় নাশকতা, অগ্নি-সংযোগ, লুটপাট সহ হত্যার অপরাধে একাধিক মামলা করা হয়েছে। বাড়ি ঘর ছেড়ে পালিয়ে থাকা শতাধিক অভিযুক্তদের পরিবারবর্গ তাদের অবর্তমানে মানবেতর জীবন যাপন করছে। ইতিমধ্যেই অভিযুক্তদের কেউ কেউ বিনা দোষে জেলের ঘানিও টানছেন। মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার মত জঘন্য অপকর্মগুলি কালামৃধা ইউনিয়নের আওয়ামী যুবলীগ কর্মী বিকাশ প্রতারক চক্র নেপথ্যে কলকাঠি নাড়ছে মর্মে অভিযোগ করেন এলাকাবাসী।
ভূক্তভোগি পরিবারবর্গ এবং স্থানীয় সচেতন মহল উদ্দেশ্য প্রণোদিত এসব মিথ্যা রাজনৈতিক মামলা থেকে পুলিশী হয়রানি বন্ধ সহ মামলা থেকে অব্যহতি পেতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ন্যায় বিচারের প্রতীক ও জননেতা তারেক রহমান এর আশু ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পাশাপাশি স্থানীয় শত্রুতা উদ্ধারে অনৈতিক অর্থ সুবিধা নিয়ে যে বা যারা মিথ্যা মামলায় জড়িয়ে নিরীহ লোকজনদের হয়রানি করেছে এবং তাদের এহীন কর্মকান্ডের কারনে সরকার তথা বিএনপি’র দলীয় ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়েছে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহন করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


