পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।

বুধবার রাঙ্গামাটির বাসভবনে ডিআইজি (এপিবিএন) সালমা বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
প্রশাসনের মাধ্যমে স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, সরকার শিগগিরই ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে। এই কার্ডের বিশেষ বৈশিষ্ট্য হলো-পরিবারের প্রধান হিসেবে নারীর নাম অন্তর্ভুক্ত থাকবে।
তিনি বলেন, আইন সবার জন্য সমান এবং বর্তমান সময়ে পাহাড়ি নারীরা আর পিছিয়ে নেই। সমাজের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। তিনি দেশের নারীদের পুলিশ, প্রশাসন, প্রতিরক্ষা, পররাষ্ট্র ও জুডিশিয়াল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ পেশায় ক্যারিয়ার গড়ার মানসিকতা তৈরি করার ওপর গুরুত্ব দেন।
সাক্ষাৎকালে ডিআইজি (এপিবিএন) সালমা বেগম বর্তমান সরকারের সময়ে পার্বত্য জেলাসমূহে (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) এপিবিএন এর নতুন ইউনিটের কার্যক্রম বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন।
সূত্র : বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


