বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফারাক্কা বাঁধকে আন্তর্জাতিক ষড়যন্ত্র। প্রতিবেশী দেশ থেকে পানির ন্যায্য হিস্যা আমাদের আদায় করে নিতে হবে।

শনিবার (১৬ মে) জাতীয় শহীদ মিনারে ‘ফারাক্কা লং মার্চ’ দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ডিসেম্বরে গঙ্গা চুক্তি নবায়নের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। এদিকে ফারাক্কা বাঁধসহ ভারতের সঙ্গে পানি নিয়ে যেসব সমস্যা রয়েছে সেগুলো বিএনপি সরকারই সমাধান করবে বলে জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি। এতে অংশ নেন বর্তমান সরকারের মন্ত্রীরা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ বেশ কিছু সংগঠন।
এ সময় বক্তারা বলেন, ভারতের সাথে পানি নিয়ে যে যেসব চুক্তি রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তারা।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, দেশের স্বার্থের ভিত্তিতে আবারও গঙ্গা চুক্তি নবায়ন করবে বিএনপি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দল, ব্যক্তি বা সরকারের জন্য নয়, জাতির জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবেশী দেশ থেকে পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে হবে।
মন্ত্রী বলেন, ভারত আমাদের প্রতিবেশী, কিন্তু সীমান্তে যে হত্যা হয় সেটা আমরা মেনে নিতে পারি না। এই হত্যার নিন্দা জানান তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের প্রতি বিভাজনের রাজনীতি ও সুসম্পর্কের জন্য ইতিবাচক নয় এমন বক্তব্য পরিহারের আহ্বান জানান মির্জা ফখরুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



