ফরিদপুরে শিক্ষার্থীদের টিফিনে খাওয়ার অনুপযোগী কাঁচা কলা বিতরণের অভিযোগে এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার শহীদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাপী বেগম গত ২৫ এপ্রিল বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির জন্য খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে অনুপযুক্ত কাঁচা কলা গ্রহণ করেন। পরদিন ২৬ এপ্রিল তিনি সেই কলা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। এতে প্রাথমিক শিক্ষার সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।
এ পরিস্থিতিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


