Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home হঠাৎ আলুর দাম বৃদ্ধিতে হতাশ কৃষকেরা
বিভাগীয় সংবাদ রংপুর

হঠাৎ আলুর দাম বৃদ্ধিতে হতাশ কৃষকেরা

By Saiful IslamSeptember 19, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কৃষিতে সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা দিনাজপুর। প্রতি বছর এখানে যে পরিমাণে আলুর আবাদ হয়, তা জেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতেও যায়। এ বছরই দিনাজপুরে ৪৫ হাজার ৫০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে ১১ লাখ ৬০ হাজার মেট্রিক টন। এ বছর ক্ষেত থেকে কৃষকরা আলু যে দামে বিক্রি করেছেন, ছয় মাস পর সেই আলু প্রায় আড়াইগুণ দামে তাদেরই কিনে খেতে হচ্ছে। এটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।

দিনাজপুর বাহাদুর বাজার এনএ মার্কেট, রেলওয়ে বাজার, চকবাজারসহ সবখানেই বর্তমানে আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে। অথচ গত মার্চ মাসেও এই আলু বিক্রি হয়েছে ১৬ থেকে ১৭ টাকায়। কৃষক পর্যায়ে যা ছিল আরও কম। ফলে কৃষকদের আক্ষেপের শেষ নেই। কষ্ট করে ঘাম ঝরিয়ে আলু আবাদ করলেও মজুতদাররা লাভবান হচ্ছেন বলে অভিযোগ কৃষকদের।

দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের বোলতৈড় এলাকার কৃষক সেলিম রেজা বলেন, ‘যখন আলু জমি থেকে তুলেছি তখন দাম ছিল ১৬ থেকে ১৭ টাকা করে। ওই আলু তো আমরা রেখে দিতে পারি না। কারণ, আলু বিক্রি করার টাকা দিয়েই আমাদের অন্য ফসল উৎপাদনে ঝুঁকতে হয়। এখন আমাদের আবাদ করা আলুই আমাদের কিনতে হচ্ছে ৪০ টাকা কেজি দরে। আমরা এত কষ্ট করে আবাদ করলাম, অথচ আমাদের লাভ নেই। লাভ হয়ে গেলো মজুত যারা করলো তাদের।’

সদরের ৬নং আউলিয়াপুর ইউনিয়নের উলিপুর গ্রামের কৃষক ইসমাইল আলী বলেন, ‘মার্চে আলু বিক্রি করেছি যে দামে তার চেয়ে ডাবল (দ্বিগুণ) দামে আলু কিনে খেতে হচ্ছে। আলুর দাম বাড়বে, কিন্তু এতটা বেশি? আমরা ঘাম ঝরিয়ে আবাদ করছি, আর লাভবান হচ্ছেন স্টকআলারা (মজুতদাররা)। এটা দেখা দরকার যে কৃষকদের কাছ থেকে আলু, ধান, গম, ভুট্টা নিয়ে লাভবান হচ্ছেন অন্যরা। একবার খালি কৃষকদের কাছ থেকে নিতে পারলেই দাম বেশি।’

একই এলাকার কৃষক শরিফুল ইসলাম বলেন, ‘চলতি বছরের মার্চ-এপ্রিলে আলু বিক্রি করেছি। আর ছয় মাসের মধ্যেই আলুর দাম দ্বিগুণেরও বেশি। আমরা ক্ষেত থেকে আলু উঠলেই বিক্রি করে দিই। আর সেই আলু ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করে। আমরা যারা আলু আবাদ করি আমাদেরই খেতে হয় দ্বিগুণ দামে। এটা দেখার দায়িত্ব কার?’

হঠাৎ আলুর এমন দাম বৃদ্ধিতে শুধু কৃষকরাই নন, ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারাও। পাশাপাশি সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেই দামেও বাজারে আলু পাওয়া যাচ্ছে না। গ্রাম কিংবা শহর সবখানেই আলু বেশি দামে বিক্রি হচ্ছে।

দিনাজপুরের বাহাদুর বাজারে আলু কিনতে আসা বীর মুক্তিযোদ্ধা শওকত আলী বলেন, ‘সরকার নির্ধারিত মূল্য তালিকা টানানো থাকলেও সেই দামে আলু পাচ্ছি না। বেশি দামে আলু কিনতে হচ্ছে। কার্ডিনাল জাতের আলু ৪০ টাকা কেজি, কিন্তু মূল্য রয়েছে ৩৬ টাকা কেজি।’

আরেক ক্রেতা সিরাজুল ইসলাম বলেন, ‘সবকিছুর সঙ্গে সঙ্গে আলুরও দাম বেশি। যা উপার্জন হয় তা তো বাজার করতেই শেষ। সরকার দাম নির্ধারণ করে দিয়েও তো কোনও লাভ নেই।’

বাজারের তৌহিদুল নামে এক সবজি বিক্রেতারা বলেন, ‘আমাদের যে দামে কিনতে হচ্ছে তাতে দুই-এক টাকা লাভ রেখে আলু বিক্রি করছি। এখানে তো আমাদের কিছু করার নেই। বড় বড় আড়তদার যারা রয়েছেন, তারাই বিষয়টি ভালো বলতে পারবেন।’

তালিকা টানানোর পরও দাম বেশি কেন—এমন প্রশ্নে কথা বলতে চাননি ওই বাজারের আড়তদাররা। যদিও তালিকা না থাকা ও বেশি দামে আলু বিক্রি করার অভিযোগে রবিবার একই বাজারে মেসার্স জাকির ট্রেডার্সের মালিক জাকির হোসেন, সোহাগ স্টোর ও গাজী স্টোরকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ বিষয়ে দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘আলুর দাম বৃদ্ধির বিষয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। ইতোমধ্যে কয়েকটি হিমাগার ও বাজারে অভিযান চালানো হয়েছে। জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এই অভিযান অব্যাহত থাকবে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১৬ ৪০ আলু আলুর এখন করে কিনছি কৃষকেরা কেজি টাকা টাকায়, দরে দাম, প্রভা বিক্রি বিভাগীয় বৃদ্ধিতে রংপুর সংবাদ হঠাৎ হতাশ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

February 2, 2026
বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

February 2, 2026
Latest News
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.