জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর ছিল বেশ আলোচনায়। সরকার পতনের এক দফা আন্দোলন করা বিএনপি বেশ চাঙা হয়ে ওঠেছিল তার সফরকে নিয়ে। ভোট হয়ে যাওয়ার চার মাস পর সেই ডোনাল্ড লু আবার ঢাকায় আসছেন।

ডোনাল্ড লুর

Advertisement

এ সফর নিয়েও সরকার দলীয় নেতারা বিএনপির দিকে তির্যক বক্তব্য দিচ্ছে। তবে তা পরিষ্কার হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বক্তব্যে।

ফারুক বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরে বিএনপি উৎসাহী নয়। এই বিষয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। বিএনপি জনগণের দল। বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন যেই দেশের নেতা দেখাবে তাকে আমরা অভিনন্দন জানাব।

মঙ্গলবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আমদানি করা খাদ্যপণ্য যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করার দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলেন, কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা- এই বিষয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। লু নিয়ে এত উৎসাহিত আমরা নই, লু নিয়ে উৎসাহিত আপনারা (আ.লীগ)। লু কী বার্তা নিয়ে আসছেন, সেটা আপনারা জানেন, আমাদের জানার কথা নয়। কারণ অবৈধভাবে ক্ষমতায় আপনারা বসে আছেন।

ভারত বয়কটের বিষয়ে বলতে গিয়ে ফারুক বলেন, ইসলামাবাদের জিঞ্জির ভেঙেছি দিল্লির শাসন গ্রহণ করার জন্য নয়। অবৈধভাবে আসা প্রতিবেশী দেশের পণ্য বন্ধ করতে হবে। যেগুলো আমদানি করা হয়, সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে হবে। তাদের সঙ্গে যত অবৈধ চুক্তি আছে, সেগুলো বন্ধ করে দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ বাধা দেওয়া প্রসঙ্গে ফারুক বলেন, দেশের মানুষ জেগেছে। কেনো মুদ্রাস্ফীতি এভাবে বেড়ে যাচ্ছে। আজকে রিজার্ভ তলানিতে পৌঁছে গেছে। বাংলাদেশে বর্তমান সংকট আপনাদের দ্বারা সমাধান করা সম্ভব নয়। তাই জোর করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। আর কোনোদিনও সম্ভব হবে না।

কৃষ্ণচূড়া আর লাল শাড়িতে মোহনীয় রুনা

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.