জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আওয়ামী লীগ সরকার পতনের পর উপদেষ্টা হতে চেয়ে ফেসবুকে পোস্টও দিয়েছিলেন তিনি। অতঃপর পূরণ হতে চলেছে সেই স্বপ্ন। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তিনি শপথ নেবেন বলে জানা গেছে। দুপুর থেকে এ খবর শোনা যাচ্ছিল। অবশেষে সেটিই সত্য হতে যাচ্ছে।

Advertisement

তিনি ছাড়াও আরও তিনজন যুক্ত হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে। তারা হলেন অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

এই চারজনের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, সরকার পতনের পরেও আওয়ামী লীগ নানাভাবে তাকে নিয়ে প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে উল্লেখ করে কিছুদিন আগে ফারুকী তার স্ট্যাটাসে লিখেছিলেন, “আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি! আওয়ামী প্রোপাগান্ডু লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ‌‘ফ্যাসিবাদের পুচ্ছে আগুন’ কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানাচ্ছি।”

সেই স্ট্যাটাসে আরও বেশ কিছু বিষয় উল্লেখ করেছিলেন আলোচিত এই নির্মাতা। তবে শেষ পর্যন্ত কাকতালীয়ভাবে তিনিই হতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ‌৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এরপর গত ১৬ আগস্ট শপথ নেন আরও চারজন উপদেষ্টা। সবমিলিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারে বর্তমানে ২১ জন উপদেষ্টা রয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.