জুমবাংলা ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পতিত ফ্যাসিবাদ রাজপথ থেকে পরাজিত হয়ে এখন অনলাইনে শক্তি প্রদর্শন করছে। তিনি বলেন, ফেসবুকে প্রচুর গুজব রটানো হচ্ছে। ফেক আইডি খুলে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা যেন মিথ্যা তথ্য ও গুজবে বিশ্বাস না করি।

nahid

Advertisement

আজ শনিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এটা আমার জন্য সৌভাগ্য, আমাদের আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়েছেন সে বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ করছি। বৈষম্যবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক হিসেবে শহীদ আবু সাঈদকে আমরা স্মরণ করব।’

উপদেষ্টা নাহিদ বলেন, ‘রংপুর বারবারই অবহেলিত ছিল।

এখানে কম বাজেট দেওয়া হয় এবং তার দ্বিগুণ-তিনগুণ বাজেট দেওয়া হয় গোপালগঞ্জে। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সে অনুযায়ী কাজ করছি। রংপুরের প্রতি যে অবহেলা বৈষম্য সেটি আমরা অবশ্যই দূর করব এবং রংপুরকে বাংলাদেশের উন্নত জেলা ও বিভাগ হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, ‘আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যে বিশ্ববিদ্যালয় গণঅভ্যুত্থানের লড়াই শুরু করেছে সে বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক অবহেলিত থাকবে না তাদেরকে সর্বাত্মক অগ্রাধিকার দেওয়া হবে।’

সালিশি বৈঠক চলাকালে যুবককে কু.পি.য়ে হ.ত্যা

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন তিনি। এরপর বিকেলে ছাত্র সমন্বয়দের সঙ্গে আলোচনা সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। এর আগে সকালে তিনি সড়ক পথে ক্যাম্পাসে আসেন এবং উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। পরে তিনি র‌্যালিতে অংশ নেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.