সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।

Indina-Visa

Advertisement

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা প্রদান কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি ভ্রমণ ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা পুনরায় চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পর্ক জোরদারে সহযোগিতার আশ্বাস

সহকারী হাই কমিশনার বলেন, দুদেশের সম্পর্ক আরও জোরদার করতে ভিসা প্রদানে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

চব্বিশের অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তার প্রভাব পড়ে ভিসা কার্যক্রমেও। ওই সময় থেকে ভারত বাংলাদেশে ভিসা প্রদান সীমিত রেখেছে।

অনিরুদ্ধ দাস বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রতিষ্ঠিত। দুই দেশের জনগণই হবে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দীর্ঘমেয়াদী ও পারস্পরিকভাবে লাভজনক সম্পর্কের প্রধান অংশীদার।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের চিন্তা-চেতনায় মিল রয়েছে। ইতিহাস ও সংস্কৃতির ধারাবাহিকতা দুই দেশই বহন করে আসছে। আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী।’

ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সম্ভাবনায় রূপান্তরের আহ্বান জানান তিনি। একইসঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সাংবাদিকদের এ সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখার আহ্বান জানান।

সম্ভাবনা ও উন্নয়ন প্রকল্পের আহ্বান

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সিলেট ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি বিনিময় এবং কানেক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

একইসঙ্গে ভারত সরকারের ‘এইড টু বাংলাদেশ’ ও ‘এলওসি’ (লাইন অব ক্রেডিট) প্রকল্পের আওতায় সিলেট অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে আরও প্রকল্প গ্রহণের আহ্বান জানান তারা।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা দুই দেশের ঐতিহাসিক বন্ধনকে আরও সুদৃঢ় ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সভার আয়োজন ও উপস্থিতি

মঈন উদ্দিন-এর সভাপতিত্বে এবং মোহাম্মদ নাসির উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ডেইলি নিউএজের নিজস্ব প্রতিবেদক মনিরুজ্জামান মনির।

এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনের প্রেস-ইনফরমেশন-এডুকেশন-কালচার শাখার সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের উপদেষ্টা সম্পাদক আল আজাদ, দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক ও সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, দৈনিক দেশবার্তা সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, ইউএনবি’র সিলেট প্রতিনিধি ও ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, দৈনিক সমকালের সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানী, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, দৈনিক আধুনিক কাগজের প্রধান সম্পাদক ও প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, বিজনেস স্ট্যান্ডার্ডের সিলেট প্রতিনিধি দেবাশীষ দেবু এবং চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.