টানা ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী শহরের জনজীবন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরের গুরুত্বপূর্ণ একাধিক সড়ক হাঁটুপানিতে তলিয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বৃষ্টি

Advertisement

বেলা সাড়ে ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে চলা ভারী বর্ষণে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, সুফি সদর উদ্দিন সড়ক, পাঠানবাড়ী সড়কসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছে।

শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কের বাসিন্দা জিয়াউর রহমান সোহেল অভিযোগ করে বলেন, সামান্য দীর্ঘ সময় বৃষ্টি হলেই পুরো এলাকা পানিতে ডুবে যায়। বছরের পর বছর একই সমস্যা থাকলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি।

জলাবদ্ধতার সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে রিকশাচালকদের বিরুদ্ধে। চাড়িপুর এলাকার বাসিন্দা তৈয়বুর রহমান জানান, মহিপাল থেকে ট্রাঙ্ক রোড পর্যন্ত যেখানে সাধারণ সময়ে ৩০ থেকে ৪০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে এখন ১০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। তিনি বলেন, তার সন্তানের এসএসসি পরীক্ষা চলছে, তাকে পৌঁছে দিতে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে রিকশায় যেতে হচ্ছে।

এদিকে ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এক ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান।

স্থানীয়দের অভিযোগ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে অল্প বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.