ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের ঝটিকা মিছিল হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৭ জুন) সকালে শহরের স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে ১৫ থেকে ২০ জন তরুণ মাস্ক পরে মিছিলে অংশ নেন। মিছিলটি স্টেশন রোড থেকে শুরু হয়ে রেলস্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে শেষ হয়। এ সময় তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।
ঘটনার একটি ভিডিও ক্লিপ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
পরে বিকেলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজীম জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই চলছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



