Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইউক্রেনের কাছে ক্ষমা চাইলো ফিফা
খেলাধুলা

ইউক্রেনের কাছে ক্ষমা চাইলো ফিফা

By Saiful IslamDecember 18, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের ইউরোপিয় অঞ্চলের ড্র অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার (১৩ ডিসেম্বর)। এই অঞ্চলেন ৫৪টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। যেখানে চারটি করে দল আছে প্রথম ছয় গ্রুপে। পরের ছয়টি গ্রুপে রাখা হয়েছে পাঁচটি করে দলকে।

Fifa

Advertisement

তবে ড্র অনুষ্ঠানি বিপত্তি বেধেছে এক জায়গায়। ফিফার ড্র অনুষ্ঠানে ইউক্রেনের মানচিত্র দেখাতে গিয়ে ভুল করেছে ফিফা, যার জন্য ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা ক্ষমাও চেয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত ওই ড্র অনুষ্ঠানে ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে দেখানো হয়। ২০১৪ সালে ভ্লাদিমির পুতিনের দেশ সেই অঞ্চল দখল করে নিজেদের বলে দাবি করলেও, স্বীকৃতি দেয়নি ইউক্রেন। কিন্তু ফিফা উপসাগরীয় ‘পেনিনসুলা’ দ্বীপটিকে ইউক্রেন থেকে আলাদা হিসেবে প্রদর্শন করায় দেশটি ক্ষিপ্ত হয়ে ক্ষমা চাওয়ার দাবি তোলে। তারই প্রেক্ষিতে ক্ষমা চাইলো ফিফা।

ফিফার চিফ মেম্বার এসোসিয়েশন্স অফিসার এলখান মাম্মাদোভ ইউক্রেনিয়ান এসোসিয়েশন অব ফুটবলের (ইউএএফ) সেক্রেটারি ইগর গ্রিশেনকোকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে ক্ষমাপ্রার্থনা করে ফিফা কর্মকর্তা লিখেছেন, ‘আমরা বিষয়টির স্পর্শকাতরতা বুঝতে পারছি এবং ঘটনাটি অনিচ্ছাকৃতভাবেই ঘটেছে। এজন্য সৃষ্ট উদ্বেগের জন্য আমরা আন্তরিকভাবে অনুতপ্ত।’

তিনি আরও লেখেন, ‘বিশ্ব ফুটবলের গভর্নিং বডির প্রকাশিত ইনফোগ্রাফিক ‘‘থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার’’ এর মাধ্যমে প্রস্তুত করা হয়েছিল। আমরা বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠার পরই সমাধানে কার্যকর পদক্ষেপ নিয়েছি। ছবির বিবাদমান অংশও ঠিক করা হয়েছে। ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার না সৃষ্টি হয়, সেজন্য আমরা অভ্যন্তরীণ পর্যালোচনার আয়োজন করেছি।’

প্রসঙ্গত, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হবে বিশ্বকাপের ২৩তম আসর। প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। এদের মধ্যে উয়েফা অঞ্চল থেকে সুযোগ মিলবে ১৬টি দলের। বিশ্বকাপে সরাসরি ঠাঁই পাওয়া ১২টি দলের সঙ্গে প্লে-অফ পর্ব শেষে যুক্ত হবে আরও চারটি দল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Messi

মেসির জন্মদিনে চিঠি লেখা সেই খুদে ভক্ত এবার পাড়ি জমাচ্ছে বিশ্বকাপে!

July 2, 2026
কোয়ার্টার ফাইনাল

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

July 2, 2026
Spots

জিতলেও বালোগুনের লাল কার্ড কি ভোগাবে যুক্তরাষ্ট্রকে?

July 2, 2026

Latest News

Messi

মেসির জন্মদিনে চিঠি লেখা সেই খুদে ভক্ত এবার পাড়ি জমাচ্ছে বিশ্বকাপে!

কোয়ার্টার ফাইনাল

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

Spots

জিতলেও বালোগুনের লাল কার্ড কি ভোগাবে যুক্তরাষ্ট্রকে?

লেনদেনের ফি

ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা

লিওনেল মেসি

স্পাইডারম্যানের জালে লিওনেল মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতিতেই নিলেন ১৮৫ কোটি!

Brazil

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

Japan

হালান্ডকে ব্রাজিল ম্যাচে বিশ্রামে থাকতে পরামর্শ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

মেসি

‘মেসি আরো গোল করুক, তবে আমার লক্ষ্য বিশ্বকাপ ট্রফি’

FIFA-World-Cup

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa