বিশ্বকাপ চলাকালে ফিফা ও ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে সরাসরি কড়া মন্তব্য করে নিজের বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন হারিয়েছেন প্যারাগুয়ের টেলিভিশন ধারাভাষ্যকার হোর্হে চিপি ভেরা।

গত শনিবার (২০ জুন) প্যারাগুয়ে ও তুরস্কের ম্যাচে প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগেল আলমিরনের লাল কার্ডকে কেন্দ্র করে লাইভ সম্প্রচারে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। ম্যাচটি শেষ পর্যন্ত দশজনের দল নিয়েও ১-০ গোলে জেতে প্যারাগুয়ে।
ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আলমিরনকে লাল কার্ড দেখান রেফারি। ফিফার নতুন নিয়ম অনুযায়ী, মাঠে কোনো তর্ক-বিতর্ক চলাকালে মুখ ঢেকে কথা বলা নিষিদ্ধ। তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরকে কিছু বলার সময় হাত দিয়ে মুখ ঢেকে রাখায় এই নিয়ম ভঙ্গের কারণে আলমিরনকে প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখানো হয়।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে লাইভ সম্প্রচারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ম্যাচ রেফারিকে সরাসরি ‘চোর’ বলে মন্তব্য করেন ভেরা। তিনি আরও অভিযোগ করেন, “ফুটবলকে ধ্বংস করা হচ্ছে।”
এই ঘটনার পর বিষয়টি দ্রুতই আলোচনায় আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে (এক্সে) তিনি নিজের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করলেও শেষ পর্যন্ত তার বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়।
এ ঘটনায় ফিফা ও আয়োজক কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য দেয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



