Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা কাতার বিশ্বকাপের পর সত্যিই কি ফিফা ছাড়তে পারে কিছু দেশ?
খেলাধুলা ফুটবল

কাতার বিশ্বকাপের পর সত্যিই কি ফিফা ছাড়তে পারে কিছু দেশ?

By Shamim RezaNov 25, 2022, 6:34 PM Asia/Dhaka2 Mins Read

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে একাধিক ইস্যুতে ফিফার খবরদারিতে অসন্তুষ্ট ইউরোপের দেশগুলির ফুটবল ফেডারেশনগুলো। সমকামিতার সমর্থনে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরা নিয়ে ফিফার কড়া অবস্থানের ইতোমধ্যেই সমালোচনা করেছেন অনেকেই। অনেকেই মুখ না খুলেও নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন। বিশ্বকাপের মাঝে সরাসরি ফিফার বিরুদ্ধে সংঘাতে নামতে চাইছে না কোনও দেশই। তবে এরই মাঝে এবার এক রিপোর্টে দাবি করা হল, বিশ্বকাপ শেষ হতেই ফিফা ছাড়ার হিড়িক পড়তে পারে ইউরোপের দেশগুলোর মধ্যে।

Advertisement

FIFA World Cup Qatar 2022

কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রথম থেকেই সমালোচনার মধ্যে রয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। কাতারে বিশ্বকাপ আয়োজনের অনুমতি দেওয়ার ভোটাভুটির সঙ্গে দুর্নীতির যোগ স্পষ্ট হয়েছে গত কয়েক বছরে। এসব সত্ত্বেও সেই কাতারেই বিশ্বকাপ আয়োজিত হচ্ছে এবার।

এদিকে এরই মাঝে কাতারের চাপে পড়ে ফিফা একাধিক এমন পদক্ষেপ নিয়েছে, যাতে চটেছেন ফুটবলার, ফুটবলপ্রেমী থেকে ইউরোপের বহু ফুটবল ফেডারেশন। এরেই প্রেক্ষিতে ডেনমার্ক বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে ফিফা ছাড়া নিয়ে আলোচনা করতে চলেছে বলে দাবি করা হয় সংবাদমাধ্যমের রিপোর্টে।

ড্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান জেস্পার মোলার বলেন, “আমরা এখনই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেইনি। আমরা অন্যান্য নর্ডিক দেশগুলোর সঙ্গে এ নিয়ে গত আগস্ট থেকে আলোচনা করছি। আমরা যদি একা ফিফা ছাড়ি তাহলে তা আমাদের জন্য চ্যালেঞ্জের হবে। আমাদের এই বিষয়ে পরিকল্পনা করে এগোতে হবে। উয়েফার অন্তর্ভুক্ত অন্যান্য ৫৫টি দেশের সঙ্গে আমরা এই নিয়ে কথা বলব।”

এদিকে ইনফান্তিনো ফের একবার ফিফার প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে লড়বেন। তবে ইনফান্তিনোকে কোনওভাবেই ড্যানিশ ফেডারেশন সমর্থন করবে না বলে জানিয়েছেন মোলার।

উল্লেখ্য, জার্মান ফুটবলাররা বিশ্বকাপের তাদের প্রথম ম্যাচে ফিফার প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদ দেখাতে হাত দিয়ে মুখ ঢেকে ছবি তুলেছেন। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের পর ফিফাকে টিকিয়ে রাখতে কঠোর পরিশ্রম করতে হতে পারে ইনফান্তিনোকে।

বিয়ের পিঁড়িতে ফাতিমা, প্রতিক্রিয়া দিলেন ইরা

তবে এটিকে গুজব বলে দাবি করেছে ড্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (ডিবিইউ)। সংস্থাটি জানিয়েছে, ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড নিয়ে সমালোচনার পর ফিফা ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছে ডেনমার্ক- এ ধরনের গুজবের কোনও সত্যতা নেই।

ডিবিইউর যোগাযোগের প্রধান জ্যাকব হোজার একটি হোয়াটসঅ্যাপ বার্তায় রয়টার্সকে জানিয়েছেন, “কিছু মিডিয়ার ভুল বোঝাবুঝির কারণে এই তথ্য ছড়িয়ে পড়েছে।” সূত্র: রয়টার্স

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
কোহলি

কোহলির নতুন বিশ্বরেকর্ড

May 24, 2026, 3:58 PM Asia/Dhaka
পরীক্ষামূলকভাবে

থমাস ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ এনেছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

May 24, 2026, 10:15 AM Asia/Dhaka
প্রস্তুতি

যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোতেই বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প করছে ইরান

May 24, 2026, 9:11 AM Asia/Dhaka
Latest News
কোহলি

কোহলির নতুন বিশ্বরেকর্ড

পরীক্ষামূলকভাবে

থমাস ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ এনেছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রস্তুতি

যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোতেই বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প করছে ইরান

চ্যাম্পিয়ন্স লিগ

বার্সেলোনা নারী দলের চ্যাম্পিয়ন্স লিগ জয়, লিওঁকে ৪–০ গোলে হার

মার্টিনেজ

বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

Naymar

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

বিশ্বকাপের থিম সং

বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

মোহাম্মদ আশরাফুল

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp