জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা সামনে এগোতে চাই। আমরা চিংড়ি মাছের দৌড় চাই না। চিংড়ি যেমন পেছনে দৌড়ায়, আমরা তেমন চাই না। আমরা সিংহের মতো সামনে দৌড়াতে চাই।’

শনিবার বিকেলে (৭ ফেব্রুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। আগে এখান থেকে ম্যানচেস্টারে বিমানের সরাসরি ফ্লাইট যেত। এখন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।’ দেশ পরিচালনার দায়িত্ব পেলে পুরনো রুট চালুর পাশাপাশি নতুন রুট চালুর কথাও বলেন তিনি। তিনি বলেন, ‘গেল ৫৪ বছরে জুলুমের শিকার পরিণত হয়েছে অনেকে। সবচেয়ে বড় জুলুমের শিকার জামায়াতে ইসলামী। গেল আওয়ামী সরকারের আমলে সবগুলো অফিস একসঙ্গে তালাব্ধ করে রাখা হয়েছিল।
নেতাকর্মীদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছিল।’ জামায়াত আমির অভিযোগ করেন, ‘৫ আগস্টের পর একটি দল হাজার হাজার মানুষকে আসামি হিসেবে নাম দিয়ে মামলা বাণিজ্য করেছে।’
সিলেটবাসীর নানা সমস্যার কথাও তুলে ধরেন জামায়াত আমির। বলেন, ‘এখানকার মানুষের সুপেয় পানি পাওয়া আলাদিনের চেরাগের মতো।’ তিনি বলেন, ‘এই অঞ্চল খনিজসম্পদে ভরপুর।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
কিন্তু সেটার ন্যায্য হিস্যা মানুষ পায় না। এখানকার নদীগুলোকে শুকিয়ে হত্যা করে কঙ্কাল ও মরুভূমি বানানো হয়েছে। সিলেটের গ্যাস থেকে উৎপাদিত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এখনো সব জায়গায় পাওয়া যায় না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


