
জিতে ফাইনালে উঠলেও ভারতকে কঠিন পরীক্ষায় ফেলেছিল ভুটানের মেয়েরা। সিংহভাগ সময় বল দখলের রেখেও গোলের জন্য ভারতকে অপেক্ষা করতে হয়েছে ৫৭ মিনিট। কাঙ্ক্ষিত গোলে ফাইনালে উঠে ভারত শিরোপা উদ্ধারের মিশনে দুর্দান্তভাবেই টিকে রইলো।
২০১৬ সালে শিলিগুড়িতে হওয়া টুর্নামেন্টের ফাইনাল হয়েছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে। বাংলাদেশ হেরেছিল ৩-১ গোলে। ১০ বছর পর আবার যখন দুই দল ফাইনালে মুখোমুখি হচ্ছে তখন বাংলাদেশ সেই বাংলাদেশ নেই। বাংলাদেশ সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন। দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে বাংলাদেশের মেয়েদের পা পড়েছে এশিয়ান মঞ্চে।
শুক্রবার ফাইনাল। এই ফাইনাল বাংলাদেশের সামনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। আর ভারতের সুযোগ শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের। ভারত জিতলে ষষ্ঠবার ট্রফি যাবে তাদের ঘরে। বাংলাদেশ জিতলে হবে তিনবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



