স্পোর্টস ডেস্ক: বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ দল ঘোষণার শেষ সময় ঘনিয়ে আসছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো বিশ্বকাপ দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের অংশগ্রহণকারী বাকি দেশগুলো নিজেদের দল ঘোষণা করলেও এখন পর্যন্ত দল দেয়নি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তবে, খুব দ্রুতই শেষ হচ্ছে প্রতীক্ষা।

তামিম

Advertisement

জানা গেছে সোমবার ঘোষণা হতে পারে টাইগারদের বিশ্বকাপ দল। বিশ্বকাপের দলে জায়গা অনেকটাই পাকা মাহমুদউল্লাহ রিয়াদের। অভিজ্ঞ এই ক্রিকেটার ভারতের ফ্লাইট ধরছেন সেটা অনেকখানিই নিশ্চিত।

বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হিসেবে ফিরে আসছেন লিটন দাস। এরপর যথাক্রমে আছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমরা। ধারণা করা হচ্ছে বিশ্বকাপ দলে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বোলিং অপশনেও থাকছে বৈচিত্র্য। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদেরও বিশ্বকাপ নিশ্চিত। দলের থাকবেন পাঁচ পেসার, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম। স্পিন অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে শেখ মেহেদিকে।

মাথা থেকে পা পর্যন্ত ঢেকে খালি পায়ে কোথায় গেলেন উরফি?

বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ দল
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.