জুমবাংলা ডেস্ক: সীতাকুণ্ডের অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত কর্মীর সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে। এছাড়া ১৫ জন অসুস্থ অবস্থায় চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছে। এদের মধ্যে গুরুতর দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হচ্ছে।

আজ রবিবার (৫ জুন) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল শনিবার (৫ জুন) রাতে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ৭০ কানি জায়গার ওপর কনটেইনার ডিপোটি অবস্থিত।
সীতাকুণ্ড

Advertisement

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ির কদমরসুল এলাকায় অবস্থিত ওই কনটেইনার ডিপোতে রাত আনুমানিক ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যেই তা বিভিন্ন কনটেইনারে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত ১১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তখন হঠাৎ করে একটি কেমিক্যালবোঝাই কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এখন পর্যন্ত দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যালসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড ট্র্যাজেডি: নিহত বেড়ে ৪১

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.